Sylhet Today 24 PRINT

‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ অভিবাসন নিশ্চিত সম্ভব’

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে আন্তরিক সচেতনতার সৃষ্টি করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি সম্ভব। সচেতনতার অভাবে দেশের মানুষ হয়রানির শিকার হয়, ভিটে মাটি হারিয়ে, দালালদের খপ্পরে পরে পাচার এবং নির্যাতনে প্রাণহানি ঘটে। তাই কোনো দেশে যাবার পূর্বে নিজেকে দক্ষ করে তোলা সহ বিভিন্ন বিধি বিধান এবং সঠিক পন্থা অবলম্বন করতে হবে। সঠিক পন্থা অবলম্বন করলে অভিবাসন সফল এবং সমৃদ্ধ হবে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) এফআইভিডিবি'র আয়োজনে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বিবিদইল এবং রাজাপুরে অনুষ্ঠিত উঠোন বৈঠকে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ বিষয়ক উঠোন বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

এতে বক্তব্য রাখেন নিউ ন্যাশন এর সিলেট ব্যুারো প্রধান রোটারিয়ান এস এ শফি, ৫নং ওয়ার্ড সদস্য জুনেদ আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাহী সদস্য শরীফ আহমদ, এফআইভিডিবি'র ফিল্ড ফেসিলেটর বাবলী দাস, স্থানীয় এফআইভিডিবি'র কর্মী নাজমা বেগম।

বৈঠকে তারা তাদের বক্তব্যে এ ধরনের আয়োজনকে স্বাগত জানান এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এসব কর্মসূচির ধারাবাহিকতার আশাবাদ ব্যক্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.