Sylhet Today 24 PRINT

বড়লেখায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তি

বড়লেখা প্রতিনিধি |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় তিনদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মেলা সমাপনী অনুষ্ঠান সম্পন্ন  হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাখাওয়াৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদ।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন-অর রশীদ, বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন প্রমুখ।

সভা শেষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.