Sylhet Today 24 PRINT

সিলেটে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসুস্থদের মধ্যে চেক বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা ও সংরক্ষিত মহিলা সদস্য সুষমা সুলতানা রুহি’র প্রচেষ্টায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মধ্যে দেড় লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পরিষদে চেয়ারম্যানের কার্যালয়ে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

অসুস্থ রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. লুৎফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান জয়নাল আবদীন ও আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, জেলা পরিষদের সদস্য মো. শাহনুর, মতিউর রহমান, সুষমা সুলতানা রুহি, সাজনা সুলতানা হক চৌধুরী, হাছিনা বেগম, ইমাদ উদ্দিন, মুহিবুল হক, নজরুল হোসেন, আশিক আহমদ, নুরুল ইসলাম ইছন, স্যায়িদ আহমদ সুহেদ, লোকন মিয়া, মুজিবুর রহমান মুজিব, শামীম আহমদ, সাঁটলিপিকার এ কে এম কামরুজ্জামান মাসুম প্রমুখ।

প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদান গ্রহণকারী রোগীরা হচ্ছেন- দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ফুলদি গ্রামের শিশুবান বেগমের দুই সন্তান এক লক্ষ টাকা, ওসমানীনগর থানার সাদিপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মো. মোত্তালিব ত্রিশ হাজার টাকা, একই গ্রামের আনোয়ারা বেগমের সন্তান বিশ হাজার টাকা। মোট দেড় লক্ষ টাকার চেক বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান সহ সদস্যবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.