Sylhet Today 24 PRINT

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগের আলোচনা সভা

সিলেটটুডে ডেস্ক |  ০১ মার্চ, ২০১৮

সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর জিন্দাবাজারস্থ এক অভিজাত রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগ নেতা আতিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও এমসি কলেজ ছাত্রলীগ নেতা মো. নুরুল ইসলাম নাহিদ এবং আল আমিন এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এনায়েতুল বারী খুর্শেদ।

এ সময় উপস্থিত ছিলেন জাহের আহমদ সুমন, পুলক দাশ অলক, আতাউল সানী, সুজন দাশ, নীরেশ তালুকদার, প্রমথ তালুকদার, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারহান সাদিক, সুমন শীল, জুবায়ের চৌধুরী, সেলিম আহমদ, রূপম তালুকদার, মারুফ আহমদ, সারওয়ার হুসেন, জাহেদ হোসেন, রুবেল তালুকদার রনি, মাহবুব আহমদ, ইমরান, রামীম, পিন্টু দেবনাথ, ময়না প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.