Sylhet Today 24 PRINT

বিপিজিএ সিলেটের দোয়া ও মিলাদ মাহফিল শুক্রবার

সিলেটটুডে ডেস্ক |  ০১ মার্চ, ২০১৮

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট এর সাবেক কোষাধ্যক্ষ সিএম মারুফ, সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসিরের পিতা, সিনিয়র সহসভাপতি মামুন হাসান এর মাতা ও সহসভাপতি নাজমুল কবির পাভেলের মাতার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২ মার্চ) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মিলাদ ও দোয়া মাহফিলে এসোসিয়েশনের সকল সদস্য ও সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও সাধারণ সম্পাদক শংকর দাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.