Sylhet Today 24 PRINT

ছাতকে স্বাধীনতার মাস বরণে ছাত্রলীগের মিছিল

ছাতক প্রতিনিধি |  ০১ মার্চ, ২০১৮

মহান স্বাধীনতা যুদ্ধের অগ্নিঝরা মাস মার্চ মাস। এ মাসেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা যুদ্ধে নেমেছিলেন বাংলার মুক্তিকামী জনতা। এই মাসেই শুরু হয়েছিল বাঙ্গালীর মুক্তির যাত্রা। আর সেই গৌরবময় দিনের কথা স্মরণ করে এই মাসকে বরণ করতে ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে একটি মিছিল বের করা হয়।

বৃহস্পতিবার (১মার্চ) দুপুরে মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে গোবিন্দগঞ্জ পয়েন্ট প্রদক্ষিণ করে ফের কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

এসময় গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হোসেন রাজ, ছাত্রলীগ নেতা সাইদুর রহমান, লুত্ফুর রহমান লিটন, দ্বীনুল ইসলাম শ্যামল, হাবিবুর রহমান বাবলু, সায়েস্তা তালুকদার রবি, মাহবুব আলম, রাকিব উদ্দিন বাবলু, একরামুল হোসেন, কাজল, হুসাইন আহমদ পাশা, তাজুদ আহমদ, শিমুল আহমদ, মুহিবুল ইসলাম রেজা, আবদাল হুসেন, রাসেল আল আমির, আমিনুর রশীদ, রাজ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.