Sylhet Today 24 PRINT

কামরুল হাসান শাহীনের মুক্তির দাবি সিলেট জেলা বিএনপির

সংবাদ বিজ্ঞপ্তি |  ০২ মার্চ, ২০১৮

সিলেট জেলা যুবদল নেতা, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র সদস্য কামরুল হাসান শাহীনের মুক্তির দাবি জানিয়েছেন সিলেট জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ সাবেক কামরুল হাসান শাহীনকে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার দেশের মানুষকে জিম্মি করে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। যা অত্যন্ত ন্যাক্কার জনক।

দেশের মানুষ আজ চরম হতাশার মধ্যে সময় অতিবাহিত করছে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠায় করতে পারে একমাত্র গণতান্ত্রিক নির্বাচনী শাসন ব্যবস্থা।

নেতৃবৃন্দ বলেন অবিলম্বে সকল নির্যাতন নিপীড়ন অত্যাচার গণগ্রেপ্তার বন্ধ ও কারাগারে আটক সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.