সিলেটটুডে ডেস্ক | ০৫ মার্চ, ২০১৮
সিলেট সিটি করপোরেশন কর্মচারী সংসদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মার্চ) নগর ভবন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশন কর্মচারী সংসদের সভাপতি মো. আব্দুল বাছিত। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হক, হিসাব রক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ। সভায় সাধারণ সম্পাদকের রিপোর্টে পেশ করেন কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আখতার হোসেন সিদ্দিকী বাবলু।
কর্মচারী সংসদের যুগ্ম সম্পাদক কবির উদ্দিন চৌধুরী পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশন কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. রুহুল আলম, চীফ এসেসর চন্দন দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংসদের সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া, দপ্তর সম্পাদক গৌতম রায়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী আব্দুস সোবহান, সংসদের সহসভাপতি মুহিবুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম, কোষাধ্যক্ষ দেলোওয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক বিপ্লব কুমার দাস, প্রচার সম্পাদক মো. সামিউল ইসলাম, সদস্য মুস্তাক আহমদ প্রমুখ।