Sylhet Today 24 PRINT

মাসুক হত্যার প্রতিবাদে সিলেটে শ্রমিকলীগের নিন্দা ও ক্ষোভ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৬ মার্চ, ২০১৮

সিলেট সদর উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি মাসুক আহমদকে হত্যার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটি।

এসময় জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম, সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, সিলেট সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মকবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক ফয়ছল মাহমুদও এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

মঙ্গলবার (৬ মার্চ) এক বার্তায় নেতৃবৃন্দ মাসুক আহমদকে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং আসামীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

পাশাপাশি নিহত মাসুক আহমদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.