Sylhet Today 24 PRINT

সাংবাদিক আ স ম মাসুমের মায়ের মৃত্যু, শোক

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মার্চ, ২০১৮

ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, ইমজা’র প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ বর্তমানে ইংল্যান্ডে কর্মরত দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজটোয়েন্টিফার টিভির প্রতিনিধি আ স ম মাসুমের মাতা আলেয়া আক্তার (৫৪) মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় সুনামগঞ্জ শহরের বনানীপাড়ার  নিজ বাস ভবনে বার্ধ্যক্যজনিত অসুস্থতায় মারা যান তিনি।মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে মারা যান।

আজ বাদ আসর সুনামগঞ্জ ষোলঘর আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।


ইমজা’র শোক: প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)। ইমজা সভাপতি আশরাফুল কবির ও সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু স্বাক্ষরিত এক শোকবার্তায় প্রয়াতের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

এদিকে, সাংবাদিক আ স ম মাসুমের মায়ের মৃত্যুতে সুনামগঞ্জ প্রেসক্লাব ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিনটি শোকপ্রকাশ করেছে। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.