Sylhet Today 24 PRINT

লোকসংস্কৃতি ফোরাম সিলেটের আহ্বায়ক কমিটি অনুমোদিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৬ মার্চ, ২০১৮

বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরাম সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

২৮ ফেব্রুয়ারি (বুধবার) ফোরামের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান প্রাকৃতজন শামিমরুমি টিটন ও মহাসচিব সৈয়দ রাশিদুল হক রুজেন স্বাক্ষরিত এক পত্রে সঞ্জয় নাথ সঞ্জুকে আহ্বায়ক ও ধ্রুবজ্যোতি দেকে সদস্য সচিব ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক আহমাদ সেলিম, শারমীন সুমি, মোস্তাক আহমেদ, সদস্য সুয়েজ হোসেন, মৌসুমী চৌধুরী মৌ, তন্ময় নাথ তনু, গোপাল সূত্রধর, ইশরাহ খন্দকার, সিরাজুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.