Sylhet Today 24 PRINT

জাতীয় পাট দিবস উপলক্ষে সিলেটে র‍্যালি ও আলোচনা সভা

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মার্চ, ২০১৮

জাতীয় পাট দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসন, পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ মার্চ) সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সহকারি কমিশনার উম্মে সালিক রুমাইয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের নবাগত জেলা প্রশাসক নুমেরী জামান।

উপস্থিত ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সুব্রত চক্রবর্তী জুয়েল, কালিঘাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমদ, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ড মো. মনাফ খান, জেলা যুব উন্নয়নের উপপরিচালক মো. আলা উদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ উমেহা বিভা, সিলেট ট্রেড সেন্টার ভ্যাজিট্যাবিল মার্কেটের সাধারণ সম্পাদক মো. ছাদ মিয়া, জামিল চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক শংকর দাস, জেলা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. জহিরুল হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.