Sylhet Today 24 PRINT

সিলেটে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মার্চ, ২০১৮

মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে সিলেটের জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হওয়া এক বর্ণাঢ্য র‌্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সিলেটের নবাগত জেলা প্রশাসক নুমেরী জামানের নেতৃত্বে আয়োজিত এই র‌্যালীতে অংশ নেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবু সাফায়াৎ মুহম্মদ সাহেদুল ইসলাম, স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক দেবজিৎ সিনহা, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহ, পিটিআই সুপার এ.কে এম ইব্রাহিম, দি নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, হাছিনা ইয়াছমিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা পারভীন, সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলমসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ। পরে সিলেট পিটিআই হলরুমে এক আলোচনা সভায় যোগ দেন নেতৃবৃন্দ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.