Sylhet Today 24 PRINT

জেলা ও মহানগর বিএনপির অবস্থান কর্মসূচী বৃহস্পতিবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৭ মার্চ, ২০১৮

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (৮ মার্চ) সিলেট জেলা ও মহানগর বিএনপির অবস্থান কর্মসূচী পালন করা হবে।

নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টা ব্যাপী এই অবস্থান কর্মসূচী পালন করা হবে বলে সিলেট জেলা বিএনপির দফতর সম্পাদক এডভোকেট মোহাম্মদ ফখরুল হক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।   

সংবাদ বিজ্ঞপ্তিতে যথা সময়ে উপস্থিত থেকে অবস্থান কর্মসূচীকে সফল করার জন্য বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান সিলেট বিএনপি নেতৃবৃন্দ।

বুধবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন- বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমুলক মামলায় কারাগারে আটকে রাখার প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি কেন্দ্র ঘোষিত দুই দিনের কর্মসূচীর শেষ দিন বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালিত হবে। কর্মসূচীকে সফল করার জন্য সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানান তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.