Sylhet Today 24 PRINT

ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মার্চ, ২০১৮

সিলেট নগরীর ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মার্চ) সকালে এ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগমের সভাপতিত্বে মাওলানা আব্দুল কাদির, মুহিত আহমদ এবং বিপ্লব দাস ও সুহেনি ইমামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডা. আসাদুজ্জামান জুয়েলী, অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ লায়েক।

শিক্ষকমন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন আফিয়া বেগম, নাজমা আরা, দিলয়ারা বেগম, শামীমা আহমদ, সৈয়দা নাইমা খানম, তাজলিনা আক্তার, কামরুন নাহার শারমিন, অপূর্ব বৈদ্য, মোহিত কান্তি দাস, শাহীন হোসাইন, রসিক চন্দ্র চক্রবর্তী, রুমা রায়, সঞ্জয় দেবনাথ, আব্দুর রব, বিশ্বজিৎ সরকার, ফাতিমা বেগম, শাহজাদা পারভীন, লাইলী খানম শিখা, ফারুক হোসেন, বিভু চন্দ্র দাস, তানভীর রহমান সিদ্দিক, আফিয়া খাতুন, মাহবুবা ফেরদৌসী, রোকসানা হাকিম, আয়শা জেসমীন, নাছিমা আক্তার, নাফিনা রহমান, লায়লা বেগম, শাহিনা সুলতানা, মাহফুজা শাহরীন, ছামিয়া খাতুন, খোরশেদ সুলতানা, জেলওয়া সুলতানা, পাপড়ী রাণী রায়, সালমা বেগম, বিলকিস ফাতেমা চৌধুরী, নিলুফা বেগম, শামীমা শারমীন, সেগুপ্তা রহমান চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.