Sylhet Today 24 PRINT

তাহিরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

তাহিরপুর প্রতিনিধি  |  ০৭ মার্চ, ২০১৮

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। বুধবার (৭ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে  ফের উপজেলা চত্বরে এসে মিলিত হয়।

এসময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম জাহান রাব্বী, বিপ্লব সরকার, উপজেলা সদরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে এ র‌্যালিতে অংশ গ্রহণ করন।

এসময় বক্তব্য রাখেন - তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাইদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নরুল আমিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, শিক্ষক শেখর রায় প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.