Sylhet Today 24 PRINT

পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৭ মার্চ, ২০১৮

সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের অধিকার আদায়ের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ৯ মার্চ (শুক্রবার) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন- পূজা পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য, শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়ন্ত সেন দিপু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট তাপস কুমার পাল। এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থাকবেন- প্রাক্তন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল চাটার্জীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে, সাধারণ সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত দেব, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে সিলেট জেলা ও মহানগর শাখার সকল পর্যায়ের নেতাকর্মীসহ সকল শারদীয় পূজা কমিটি, মন্দির ও উপাসনালয়ের প্রতিনিধিবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.