Sylhet Today 24 PRINT

রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মার্চ, ২০১৮

রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মার্চ) সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক সেলিম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক আব্দুল মতিন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. রাজিক মিয়া, ১, ২ ও ৩ ওয়ার্ড মহিলা কাউন্সিলর কোহিনুর ইয়াছমিন ঝর্না, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্য আফছর আজিজ, বিদ্যালয়ের শিক্ষক আ.ক.ম আবু জাহিদ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অঞ্জলী প্রভা চৌধুরী, শিক্ষক ফারুক আহমদ, মিজান, কালাম, বিশিষ্ট মুরব্বি রইছ উদ্দিন, প্রাক্তন ছাত্র মো. আজমল আলী।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মো. নাজিম উদ্দিন, গীতা পাঠ করেন শিক্ষার্থী রুপা দাস ঋতু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.