Sylhet Today 24 PRINT

জহিরুল ইসলাম নিসচা কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মার্চ, ২০১৮

বাংলাদেশের সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২০১৮-১৯ সনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে সিলেট জেলার প্রতিষ্ঠাতা সভাপতি মো. জহিরুল ইসলাম মিশুকে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মার্চ) ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে নিসচা প্রতিনিধি সমাবেশে নিশচা কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। ইলিয়াস কাঞ্চনকে সভাপতি ও এহসানুল হক কামালকে মহাসচিব করে ৫৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, মো. জহিরুল ইসলাম মিশু সিলেট জেলার প্রতিষ্ঠাতা সভাপতি, কেন্দ্রীয় আজীবন সদস্য, যুক্তরাজ্য শাখার প্রধান সমন্বয়কারী সহ অন্যান্য পদে দায়িত্ব পালন করেন।

এদিকে মো. জহিরুল ইসলাম মিশুকে কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় অভিনন্দন জ্ঞাপন করেছেন নিসচা সিলেট জেলার সভাপতি এম বাবর লস্কর, সাধারণ সম্পাদক শাহ লোকমান আলী, মহানগর শাখার সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল সহ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.