Sylhet Today 24 PRINT

যুব গেমসে অংশ নিতে আজ ঢাকায় যাচ্ছে বিভাগীয় উশু দল

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৮ মার্চ, ২০১৮

ফাইল ছবি

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে ও বাংলাদেশ উশু এসোসিয়েশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ যুব গেমস ২০১৮ এ অংশগ্রহণের জন্য আজ (বৃহস্পতিবার) ঢাকায় যাচ্ছেন সিলেট বিভাগীয় উশু দল।

আন্তর্জাতিক উশু কোচ ও সিলেট বিভাগীয় টিমের উশু কোচ মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে রাত ১০টায় সিলেট থেকে যাত্রা শুরু করবে ১৩ সদস্যের এই দল। আগামী ১৩ মার্চ পর্যন্ত রাজধানী ঢাকার শেখ রাসেল রোলার স্কাটিং কমপ্লেক্সে এই যুব গেমস অনুষ্ঠিত হবে।

বিভাগীয় দলের সদস্যরা হলেন- টিম ম্যানেজার বিপুল চন্দ্র তালুকদার, খেলোয়াড় আমিনুল ইসলাম তামিম, তানভীর চৌধুরী, আরিফ উদ্দিন ওলি, ওমর হায়দার রিজন, শাহরিয়ার শাওন, সাঈদ, হৃদয়, শ্রেয়া, ছাদিয়া, ফাহিমা, শান্তা, দিপ্তী, রুজি।

যুব গেইম অংশগ্রহণ করে সিলেটের জন্য সুনাম বয়ে নিয়ে আসতে পারে সিলেটবাসীর কাছে এই দোয়া কামনা করেছেন উশুর নেতৃবৃন্দ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.