Sylhet Today 24 PRINT

নারী দিবসে সিলেট সরকারী মহিলা কলেজে পাঠচক্র অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৮ মার্চ, ২০১৮

আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস নিয়ে সিলেট সরকারী মহিলা কলেজে অগ্নিপ্রভার সংগঠকরা পাঠচক্রের আয়োজন করেন।

অগ্নিপ্রভার সংগঠক তানজিনা বেগমের সঞ্চালনায় আয়োজিত পাঠচক্রে অনার্স ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পাঠচক্রে তাদের নারী জীবনের বিভিন্ন সমস্যা সংকটসহ এই দেশে ঘটে যাওয়া নারী নির্যাতনের নানা দিক নিয়ে আলোচনা করেন।

আগামীতে এই সমস্ত সমস্যা সংকট নিয়ে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি অগ্নিপ্রভা সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.