Sylhet Today 24 PRINT

নারী দিবসে নাট্যমঞ্চের নৃত্য পরিবেশন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৮ মার্চ, ২০১৮

সংকোচে নয় সাহসিকতায় প্রগতির পথে নারীর যাত্রা অব্যাহত থাকার লক্ষে নাট্যমঞ্চ সিলেট দিনটিকে সম্মান জানিয়ে আয়োজন করে নৃত্য উপস্থাপনের।

বৃহস্পতিবার (৮ মার্চ) বিকেল পাঁচটায় সিলেটের সুরমা নদীর তীরে এই নৃত্য পরিবেশনের আয়োজন করা হয়।

মুক্তাক্ষরের প্রিয়শ্রী কর পিউ'র কোরিয়োগ্রাফিতে ও রজত কান্তি গুপ্তের নির্দেশনায় চিরকুট ব্যান্ড দলের 'সোনার কাটি রুপার কাটি' গানের সাথে নাট্যমঞ্চ সিলেটের ২২ জন নাট্যকর্মী নৃত্য পরিবেশন করে। নদীর তীরে উপস্থিত দর্শকরা নৃত্যটি উপভোগ করেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.