Sylhet Today 24 PRINT

আহত ছাত্রদল নেতা সুবেদকে দেখতে হাসপাতালে খন্দকার মুক্তাদির

সিলেটটুডে ডেস্ক |  ১০ মার্চ, ২০১৮

সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার ১১নং ওয়ার্ডে দুর্বৃত্তদের হামলায় আহত চিকিৎসাধীন মহানগর ছাত্রদল নেতা সুবেদ খানকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (১০ মার্চ) দুপুর ১২টায় তিনি হাসপাতালে সুবেদকে দেখতে যান।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের প্রথম সহসভাপতি ও সিলেট জেলা বিএনপির অন্যতম সদস্য চৌধুরী মোহাম্মদ সুহেল, মহানগর ছাত্রদলের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মেহেরাজ ভূঁইয়া পলাশ, জেলা ও মহানগর ছাত্রদলের সদস্য রাকিবুল হাসান হারুন, আশরাফুল তালুকদার, সাদেকুর রহমান বাচ্চু, তাজুল ইসলাম তাজ, সাজিদুল ইসলাম সাজু, মান্নান আহমেদ ইমন, আমিনুর রশীদ, রমিজ আলী, মাছুম রেজা, তরিকুল ইসলাম নয়ন, আবু সাঈদ মো. সাকিব, জয়নাল আবেদীন রাহেল, প্রিন্স খান, রবিউল আউওয়াল সিবলু, পারভেজ আহমদ, হাসান আহমেদ সুহেল, নাহিদ চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.