Sylhet Today 24 PRINT

অসুস্থ কামরানকে দেখতে গেলেন অর্থ প্রতিমন্ত্রী মান্নান

সিলেটটুডে ডেস্ক |  ১০ মার্চ, ২০১৮

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট মহানগরের সভাপতি বদর উদ্দীন আহমেদ কামরানকে দেখতে তাঁর বাসায় যান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

শুক্রবার (৯ মার্চ) সন্ধ্যায় নগরীর ছড়ারপাড়স্থ কামরানের বাসায় গিয়ে প্রতিমন্ত্রী মান্নান তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন।

এ সময় মন্ত্রী তাঁর চিকিৎসার সর্বশেষ খবর নেন এবং তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন। আশুরোগ মুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন, সিলেট শাহজালাল উপশহর লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মো. মাছুম আহমদ দুধরচকী।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, মাওলানা হোসাইন আহমদ, কবি এম এ ওয়াহিদ চৌধুরীসহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.