Sylhet Today 24 PRINT

কোটা প্রথা সংস্কারের দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি বুধবার

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মার্চ, ২০১৮

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা প্রথা সংস্কারের দাবিতে ১৪ মার্চ বুধবার সকাল সাড়ে ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালি সহকারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

‘কোটা সংস্কার আন্দোলন, সিলেট’ এর উদ্যোগে ‘বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এর দাবিসমূহ আদায়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচিতে সবাইকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলন, সিলেট এর নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.