Sylhet Today 24 PRINT

বৃহস্পতিবার ওসমানীনগরে ঐতিহ্যবাহী বারুণী মেলা

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মার্চ, ২০১৮

সিলেটের ওসমানীনগরে বৃহস্পতিবার (১৫ মার্চ) হিন্দুদের চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিত হবে।

উপজেলা তাজপুর বাজারে অনুষ্ঠিত বারুণী মেলায় নানা ধরণের খাবার, পোষাক, ছোটদের খেলনা সহ বাহারি ধরনের জিনিসপত্র নিয়ে সহস্রাধিক দোকান বসে।

বারুণী মেলায় সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন তাজপুর বাজার সেক্রেটারি সুহেল আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.