Sylhet Today 24 PRINT

সিলেটে শিক্ষা মেলা ও মিনা প্রদর্শনী অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৩ মার্চ, ২০১৮

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ২ দিন ব্যাপী আয়োজিত শিক্ষা মেলা ও মিনা প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গতকাল সোমবার (১২ মার্চ)  বিকেলে সিলেটের পিটিআই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের উপ-পরিচালক তাহমিনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগ অফিস সিলেটের সহকারী পরিচালক কামরুল ইসলাম, পিটিআই সুপার এ.কে এম ইব্রাহিম।

চাঁনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় নাথ ও আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিশুল আক্তারের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, হাছিনা ইয়াছমিন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মেলায় অংশ গ্রহণকারী স্টল সমূহের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মেলায় ১৩টি স্টলের মধ্যে প্রথম স্থান দক্ষিণ সুরমা, দ্বিতীয় সদর এবং ফেঞ্চুগঞ্জ ও জকিগঞ্জ যৌথ ভাবে তৃতীয় স্থান অধিকার করেন। অনুষ্ঠানে ১২টি উপজেলার শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহ সুধীজন অংশ গ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.