Sylhet Today 24 PRINT

মুক্তিযোদ্ধা জনতা লীগ সিলেট মহানগরের কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৩ মার্চ, ২০১৮

বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা লীগ সিলেট মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের জিন্দাবাজারস্থ কার্যালয়ের সভাকক্ষে সংঘটনটির কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম পাটোয়ারীর নির্দেশক্রমে মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

সুবেদার মেজর (অব.) মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সুয়েব আহমদের পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল।

সভায় মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান বিএসসিকে আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি দে-কে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
 
এ কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তরা হলেন, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা মনাফ খান, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মুক্তিযোদ্ধা নায়েক আউয়াল, মুক্তিযোদ্ধা হাবিলদার আব্দুন নুর, মুক্তিযোদ্ধা হারুন-অর-রশীদ, যুগ্ম সচিব মুক্তিযোদ্ধা জমির উদ্দিন, মুক্তিযোদ্ধা মো. হিফজুর রহমান প্রমুখ।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.