Sylhet Today 24 PRINT

সাংসদ মানিককে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা ও মহানগরের শুভেচ্ছা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মার্চ, ২০১৮

সুনামগঞ্জ-৫ আসন (ছাতক-দোয়ারা) সংসদ মুহিবুর রহমান মানিকের সাথে সৌজন্য সাক্ষাত করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৩ মার্চ) রাত ৯টায় আম্বরখানাস্থ এমপি’র বাসভবনে গিয়ে এ সাক্ষাতে নেতৃবৃন্দ এক ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট মহানগর সভাপতি এড. শংকর কুমার দে, জেলার সভাপতি বেলাল আহমদ, মহানগরের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সহসভাপতি আনোয়ার হোসেন আনু, জেলার সাধারণ সম্পাদক শাকিল আহমদ, সাংগঠনিক হাবিবুর রহমান খোকন, সহসভাপতি লিটল পাল, যুগ্ম সম্পাদক আরিফ উর রহমান, মহানগরের সহসভাপতি জাকারিয়া হুসেন জাকির, ইকবাল আহমদ, আব্দুর রহমান, শাহজাহান, যুগ্ম সম্পাদক নিখিল দেব, সাংগঠনিক সম্পাদক মোজাহিদ আলী, তথ্য সম্পাদক আলাউদ্দিন সুমন, মহানগর আপ্যায়ন সুশেন্দ্র, সদস্য তৈয়ব আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.