Sylhet Today 24 PRINT

সিলেটে মাসব্যাপী হকি প্রশিক্ষণ সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৫ মার্চ, ২০১৮

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৭-১৮ এর আওতায় সিলেট জেলা ক্রীড়া অফিস আয়োজিত সিলেট সদর উপজেলা বালকদের মাসব্যাপী হকি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

গতকাল দি এইডেড হাই স্কুল খেলার মাঠে হকি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশিক্ষণে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০জন ছাত্র অংশ গ্রহণ করে।

দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক শমশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার গোলজার আহমদ খান, জেলা ক্রীড়া অফিসার আল আমিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.