Sylhet Today 24 PRINT

অক্সফোর্ড ইউনিভার্সিটিতে নুসরাত রিকজার গবেষণা প্রবন্ধ উপস্থাপন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ মার্চ, ২০১৮

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত রিকজা মার্চের ৫ থেকে ৭ তারিখ পর্যন্ত ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত কনফারেন্সে যোগদান করে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন।

তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইন্টার ডিসিপ্লিনারী স্টাডিজ”-এ এই গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁর গবেষণা প্রবন্ধের শিরোনাম ছিল “Material Culture as a Means of Oppression in Mulk Raj Anandos Untouchable”।

উক্ত কনফারেন্সে ইউরোপ আমেরিকাসহ বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের মোট ৭০ জন গবেষক তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত কনফারেন্সে যোগদান করে গবেষণা প্রবন্ধ উপস্থাপনের জন্য সহকারী অধ্যাপক নুসরাত রিকজাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.