Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার সমিতি সিলেট এর বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মার্চ, ২০১৮

সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন মৌলভীবাজার সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা ২২ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

রোববার (১৮ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাধারণ সভায় ২০১৭ সালের আয়-ব্যয় হিসাব ও ২০১৮ সালের প্রস্তাবিত বাজেট পেশ করা হবে।

সভায় সমিতির উপদেষ্টা পরিষদের সকল সদস্যবৃন্দ ও কার্যকরী পরিষদের সদস্য সহ সকল আজীবন সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সমিতির সভাপতি দেওয়ান তৌফিক মজিদ লায়েক ও সাধারণ সম্পাদক মো. রুস্তম খান বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.