Sylhet Today 24 PRINT

লালাবাজারে আন্তঃগ্রাম ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ মার্চ, ২০১৮

সিলেটের দক্ষিণ সুরমার ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের আয়োজনে আয়োজিত ৪র্থ আন্তঃগ্রাম ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

রোববার (১৮ মার্চ) বিকেলে খাজাখালু মাদ্রাসার সামনের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাজাপুর ক্রিকেট ক্লাবকে হারিয়ে বাঘরখলা ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন দক্ষিণ সুরমা উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ফখরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী সহ লালাবাজার ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.