Sylhet Today 24 PRINT

কোটা সংস্কার আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে এম.সি কলেজে মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ মার্চ, ২০১৮

ঢাকায় কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মুরারিচাঁদ কলেজে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সিলেটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রোববার (১৮ মার্চ) সকাল ১১টায় বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করে এম.সি কলেজে মানববন্ধন করে সংগঠনটি। এসময় সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশী হামলার তীব্র প্রতিবাদ এবং শিক্ষার্থীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান আয়োজকরা।

উল্লেখ্য, চাকরির ক্ষেত্রে বিদ্যমান কোটা সংস্কারের ৫ দফা দাবীতে ঢাকা সহ সারাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজে সাধারণ ছাত্র-ছাত্রীরা আন্দোলন করে আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.