Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জের মোমিনছড়া চা বাগান খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের সভা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মার্চ, ২০১৮

ফেঞ্চুগঞ্জ উপজেলার মোমিনছড়া চা বাগান খুলে দেয়ার দাবিতে শ্রমিকরা প্রতিবাদ সভা করেছেন।

রোববার (১৮ মার্চ) বাগান এলাকায় শ্রমিকরা এ সভা করেন।

এ সময় তাঁরা বলেন, বিগত ৬ দিন থেকে বাগান বন্ধ থাকায় শ্রমিকরা অনাহারে অর্ধাহারে দিনযাপন করছেন। তাই অবিলম্বে বাগান খুলে দেয়ার দাবি জানান তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সভাপতি কার্তিক নায়েক, রাজ কুমার, সজল মিরদা, সয়ন্তী মিরদা, নমিতা সিজান, চাম্পা, আলো মনি, ফুল কুমারী, নমিতা, মিরা, সুমিত্রা, বানু, বাসন্তীসহ বাগানের সর্বস্তরের চা শ্রমিকরা উপস্থিত ছিলেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.