Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ৫ জনের মৃত্যুতে জেলা বিএনপির শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৯ মার্চ, ২০১৮

গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ লক্ষনাবন্দ গ্রামে বজ্রপাতে গ্যাস রাইজার বিষ্ফোরণের ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডে শিশু-মহিলাসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ। এসময় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

সোমবার (১৯ মার্চ) এক শোক বার্তায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন- গোলাপগঞ্জে বজ্রপাতে গ্যাস রাইজার বিষ্ফোরণের ফলে অগ্নিকাণ্ড জনিত দুর্ঘটনায় শিশু-মহিলাসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.