Sylhet Today 24 PRINT

সিলেট জেলা পরিষদের আনন্দ শোভাযাত্রা

সংবাদ বিজ্ঞপ্তি |  ২২ মার্চ, ২০১৮

সিলেট জেলা পরিষদের উদ্যোগে ‘স্বল্পোন্নত’ দেশ থেকে ‘উন্নয়নশীল’ দেশে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন করা হয়।

বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে এই সাফল্য উদযাপনে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, সদস্য সুষমা সুলতানা রুহি, নুরুল ইসলাম ইছন, সহকারী প্রকৌশলী আব্দুল কাদের মোজাহিদ, এস.জেড.এম শফিউল আলম,  সাঁটলিপিকার এ কে এম কামরুজ্জামান মাসুম, দেলওয়ার হোসেন জোয়ারদার, সার্ভেয়ার মফিজুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নাজরা চৌধুরী, বর্ণালী দাস, ধীরেন্দ্র কুমার সিংহ, নীল রতন দাস, এম.এ সত্তার, মফিজুর রহমান, জয়নাল আবেদীন, মৃত্যুঞ্জয়, হাফিজুর রহমান, জমির মিয়া, স্বাধীন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.