Sylhet Today 24 PRINT

ছাতকে বিএনপি নেতার জামিন লাভ

ছাতক প্রতিনিধি |  ২৩ মার্চ, ২০১৮

যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আশিকুর রহমান আশিক বৃহস্পতিবার  (২২মার্চ) সুনামগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন লাভ করেন।

গত ৮ মার্চ সুনামগঞ্জ সদর থানার একটি পুলিশ এ্যাসল্ট  মামলায় গ্রেপ্তারী পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করে ছাতক থানা পুলিশ।

জামিন লাভের পর তাকে শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক  নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপি নেতা আনসার উদ্দিন, আবুল মুনসুর শওকতসহ  দলীয় নেতা কর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.