Sylhet Today 24 PRINT

এনপিএস এর উদ্যোগে ‘সন্ত্রাস ও মাদকমুক্ত সিলেট চাই’ শীর্ষক সভা

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মার্চ, ২০১৮

ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে 'সন্ত্রাস ও মাদকমুক্ত সিলেট চাই' শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মার্চ) বেলা ৩টায় সিলেট প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মো. জুম্মানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সময় তিনি বলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি সব সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে এ আশা করি। এতে যতটুকু সহযোগিতা দরকার তা আমি করে যাব।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সিলেট কমিটির ক্রীড়া সম্পাদক লোকমান হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিলেট কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাই জাফর ও কমিটির জেলা অর্থ সম্পাদক মুঞ্জুর আহমেদ খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন ন্যাশনাল প্রেস সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান মাহবুবুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন ভূঁইয়া, বাংলা টিভির সিলেট ব্যুরো প্রধান আবু তালেব মুরাদ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আখতার রহমান, বিশিষ্ট সমাজসেবক আহমদ হায়দারী। সঞ্চালকের দায়িত্বে ছিলেন বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন কমিটি সদস্যবৃন্দ জয়নাল আবদীন, ডা. কামরুল ইসলাম, মিনহাজুল ইসলাম, রাজন আহমদ, মো. লিটন, মনসুর আহমদ, আখলাকুর রহমান, সাইফুল আলম পারভেজ প্রমুখ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.