Sylhet Today 24 PRINT

স্বাধীনতা দিবসে নিসচা সিলেট মহানগরের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মার্চ, ২০১৮

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।

সোমবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার সভাপতি এম. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, অর্থ সম্পাদক মিয়া মোহাম্মদ রুস্তম মাসুদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হোসেন কামরুল, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আলামিন খান, প্রকাশনা সম্পাদক আশিক আহমদ, কলামিস্ট ডা. মাওলানা লোকমান হাকিম, শাহ আলামিন, আল আমিন, রবিউল ইসলাম সানি, এনাম উদ্দিন, লায়েক আহমদ, সুমন আহমদ, সুহেল চৌধুরী, সেবুল আহমদ, সুমন আহমদ, জুয়েল আহমদ মিশু, এনাম উদ্দিন, সামি, সালেহ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.