Sylhet Today 24 PRINT

স্বাধীনতা দিবসে চৌধুরী’স টিউটোরিয়ালের আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৬ মার্চ, ২০১৮

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা করেছে চৌধুরী’স টিউটোরিয়াল।

সোমবার (২৬ মার্চ) বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ওপর তথ্য উপস্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা এম. মাহমুদ আলীর সভাপতিত্ব ও প্রতিষ্ঠানের ছাত্র শাহিদুর রহমান বাবলুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী'স টিউটোরিয়ালের সিইও রুহুল আলম চৌধুরী উজ্জ্বল।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাব্বির আহমদ তালুকদার, আব্দুর রহমান, শাহিনুর রহমান, রুহুল আমিন, রুহেল তাহমিদ চৌধুরী, সাদমান চৌধুরী, মুছলেহ উদ্দিন, মঞ্জুর আহমদ, ইমাদ উদ্দিন, কামরুল হোসেন আল-আমিন, শেখ আল আমিন, লাকী আক্তার, তানভীর আহমদ, রানা পাটোয়ারী প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা মো. এমদাদুল্লাহ। কোরআন তেলাওয়াত করেন মো. মাহফুজুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.