Sylhet Today 24 PRINT

সাহেব বাজার ব্যবসায়ী সমিতির জরুরী সভা

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মার্চ, ২০১৮

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেব বাজার ব্যবসায়ী সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মার্চ) রাতে সমিতির অস্থায়ী কার্যালয়ে এ জরুরী সভার আয়োজন করা হয়।

সমিতির সভাপতি দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের মেম্বার আনসার আলী, ডা. আকরাম উদ্দিন, আজির উদ্দিন, আলাই উদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন সাহেব বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি মুহিবুর রহমান কাজল, কোষাধ্যক্ষ মাওলানা সামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহসাধারণ সম্পাদক আলাল উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুল মনাফ, সদস্য মনির উদ্দিন (কারিগর), করিম আহমদ, হারুনুর রশিদ, আজমল আলী, হারুন মিয়া, ফারুক আহমদ, সমুজ আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল খালিক, আব্দুল হামিদ, আরব আলী, রেহান উদ্দিন, বাবুল মিয়া, সেলিম আহমদ, আব্দুল হান্নান, রায়হান আহমদ, হাবিবুর রহমান, উমর আলী, জমির উদ্দিন, ছয়ফুল, আয়নাল, সালেক, মক্তার হোসেন, সুহেল আহমদ, আসব আলী, তাজুল ইসলাম, আব্দুস শহিদ, সাইদুর রহমান, মিলন, স্বপন, রফিক, আল-আমিন, শফিক প্রমুখ।

সভায় সম্মতিক্রমে সাহেবের বাজার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভার সিদ্ধান্ত গৃহীত হয়। বাজারে জুয়া, মদ, গাজা, চুরি, ছিনতাই সহ সর্বপ্রকার অবৈধ কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয় ও জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে।

বাজারের স্বার্থ রক্ষার্থে সকল ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবানও জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.