Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের বস্ত্র বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ এপ্রিল, ২০১৮

প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে গরিব, অসহায়, হতদরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ মার্চ) হরিপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই বস্ত্র বিতরণ করা হয়।

প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি আশিক উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদের পরিচালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবী ইসমাইল আলী আশিক। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের সভাপতি রোটারিয়ান জয়নুল হক।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী এনায়েত উল্লাহ, প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হেলাল, যুগ্ম-সম্পাদক আব্দুস শাফুর, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ রানা, প্রচার সম্পাদক সোহেল আহমদ, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি হারুনুর রশিদ, খালেদ আহমদ, গোয়াইনঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ওয়ারিছ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.