Sylhet Today 24 PRINT

ছাতকে সমাজ কল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি |  ০১ এপ্রিল, ২০১৮

ছাতকে খুরমা উত্তর ইসলামি সমাজ কল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মার্চ) বিকেলে নয়া মৈশাপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি ও সাংবাদিক মোশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার আবদুল ওয়াহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সিনিয়র সহ সভাপতি মাওলানা খালেদ আহমদ মেম্বার, সহ-সভাপতি বদর উদ্দিন, অর্থ সম্পাদক তাজুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মুখতার হোসেন, প্রচার সম্পাদক আজিজুল হক জাহাঙ্গীর, সমাজ কল্যাণ সম্পাদক আশক উদ্দিন প্রমুখ।

সভায় ১ মে (রোববার) পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও আসন্ন মাহে রমযান উপলক্ষে ক্যালেন্ডার, রমযানের পবিত্রতা রক্ষার্থে প্রচার ব্যানার ও লিফলেটসহ ইত্যাদি উপকরণ বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.