বড়লেখা প্রতিনিধি | ০১ এপ্রিল, ২০১৮
মৌলভীবাজারের বড়লেখায় উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন গত বৃহস্পতিবার (২৯ মার্চ) সকালে অনুষ্ঠিত হয়।
এতে পাঁচ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অভিভাবক সদস্য অখিল চন্দ্র দাস। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি এখলাছুর রহমান পেয়েছেন চার ভোট। নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন বড়লেখা উপজেলা সমবায় কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। এর আগে গত শুক্রবার (২৩ মার্চ) হাকালুকি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন হয়েছিল।