Sylhet Today 24 PRINT

মাহিদ হত্যাকারীদের ফাঁসির দাবিতে কর আইনজীবী সমিতির মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ০১ এপ্রিল, ২০১৮

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি মরহুম আব্দুস সালামের ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মাহিদ আল সালাম হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ এপ্রিল) দুপুরে হাউজিং এস্টেটস্থ কর আইনজীবী সমিতির অফিস সম্মুখে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুপ্রিয় চক্রবর্তী, সুলেমান হোসেন খান, মো. শফিকুর রহমান, গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, বিধুভূষন ভট্টাচার্য, খায়রুল ইসলাম চৌধুরী, সিরাজুল ইসলাম আহমদ, মো. ফজলুর রহমান, আজিজুর রহমান, মো. বাহা উদ্দিন, ছদরুল হাসান চৌধুরী, বিপ্লব চক্রবর্তী, মো. কামাল আহমদ, জাহাঙ্গীর আলম, ইফতেখার হোসেন মঞ্জু, আসাদুর রহমান তারেক ও পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন নিহত মাহিদের ফুফু সহকারী অধ্যাপিকা জান্নাত আরা খান পান্না প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খোকন।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে মাহিদ ঘটনার সাথে জড়িত চিহ্নিত ছিনতাইকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দ্রুত বিচার আইনে আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। বক্তারা খুনিদের কোন ধরনের আইনি সহযোগিতা না দেয়ার জন্য সকল আইনজীবীদের প্রতি আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.