Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে বিএনপির প্রতিনিধি সভা

সংবাদ বিজ্ঞপ্তি |  ০২ এপ্রিল, ২০১৮

দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ১০ এপ্রিল সিলেটের সিটি পয়েন্টে আহুত বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ সর্বাত্মকভাবে সফলের লক্ষে সিলেটের জৈন্তাপুরে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলার  জৈন্ত্যেশ্বরী মাঠে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।

উপজেলা বিএনপির সভাপতি এনায়েত উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাফিজের পরিচালনায় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি বলেন- গণতন্ত্রের ফিনিক্স পাখি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে কোন নির্বাচন দেশে হতে দেয়া হবেনা। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ১০ এপ্রিল সিলেট কোর্ট পয়েন্ট সংলগ্ন সিটি পয়েন্টে বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে হবে। সমাবেশে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ করতে হবে সিলেট বিএনপির দুর্জয় ঘাটি।

প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল ও সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- বিএনপি নেতা আব্দুল মতিন চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য মহিবুল হক মহিব, এবিএম জাকারিয়া, আব্দুস শুক্কুর, হেলাল উদ্দিন, আব্দুর রশিদ চেয়ারম্যান, ফখরুল ইসলাম, আব্দুল আহাদ, ইমতিয়াজ আলী, বাহারুল আলম বাহার চেয়ারম্যান, আব্দুর রব, আলতাফ হোসেন, মো. নাসির উদ্দিন আহমদ প্রমুখ।

উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রতিনিধি সভায় উপস্থিতি ছিলেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.