Sylhet Today 24 PRINT

সরকার মানুষকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে রেখেছে: মোমেন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০২ এপ্রিল, ২০১৮

জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন বলেছেন, শেখ হাসিনার সরকার মানুষকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে রেখেন। যাতে কেউ দুঃখ দুর্দশার মধ্যে অসহায় না হয়। ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সরকার বিভিন্ন সুবিধা প্রধান করছে। সরকারের এসব প্রচেষ্টার ফলে দেশ আজ নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের দিকে এগুচ্ছে। তিনি সরকারের এ ধারাকে অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

রোববার দুপুরে সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।
 
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মো. হিরন মিয়ার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সাফায়াত খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শাহানূর, জেলা আওয়ামী লীগ নেতা ও এপিপি এডভোকেট নূরে আলম সিরাজি, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন, আজাদুর রহমান আজাদ।

উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব নেহারজিৎ পাল, সদস্য মো. আশিক মিয়া, সিদ্দিকুর রহমান সায়েম, ফজলু মিয়া, মুক্তার আলী, শফিকুর রহমান, মো. ফজলু, তাজিদুল ইসলাম জয়নাল, মুজিবুর রহমান, মঈন উদ্দিন, চম্পা বেগম, আসমা বেগম ও জহুরা বেগম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.