Sylhet Today 24 PRINT

প্রথম ও দ্বিতীয় বিভাগ ভলিবল লীগের উদ্বোধন বৃহস্পতিবার

সিলেটটুডে ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রথম ও দ্বিতীয় বিভাগ ভলিবল লীগ ২০১৭-২০১৮ এর শুভ উদ্বোধন ৫ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সিলেট জেলা স্টেডিয়ামস্থ ভলিবল মাঠে অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানদ্বয়ে প্রধান অতিথি হিসাবে সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নূমেরী জামান উপস্থিত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এবং প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগ করার জন্য ক্লাব কর্মকর্তাবৃন্দ, সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ, ক্রীড়া সংগঠক ও অনুরাগীবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সিলেটের সর্বস্তরের জনগণের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.