Sylhet Today 24 PRINT

জাতীয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন সালমানকে সিটি মেয়রের সংবর্ধনা

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৫ এপ্রিল, ২০১৮

৩৫তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০১৭ তে একক চ্যাম্পিয়ন হওয়ায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে সিলেট ব্যাডমিন্টন একাডেমীর ছাত্র মো. সালমান খানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে সিটি  করপোরেশন এর হলরুমে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর দিনার খান হাসু, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আমিন, সিলেট প্রেসক্লাব এর কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন শিহাব, সিলেট ব্যাডমিন্টন একাডেমীর পরিচালক ও কোচ শিব্বির আহমদ, গুলজার আহমদ জুরেজ, মোহাম্মদ তুফা, নাজমা মাহমুদ নাজ, মিনা আখতার, অনিক চৌধুরী, মাহফুজ সিয়াম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.